1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
জানাজা ও আন্দোলনের পথে প্রাণহানি : দুই ঘটনায় শোকাহত বিএনপি - kalerparibartan
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| বিকাল ৫:৩৬|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

জানাজা ও আন্দোলনের পথে প্রাণহানি : দুই ঘটনায় শোকাহত বিএনপি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ২ জানুয়ারি, ২০২৬
  • ২৫৭ Time View

জানাজা ও আন্দোলনের পথে প্রাণহানি: দুই ঘটনায় শোকাহত বিএনপি।

পৃথক দুটি ঘটনায় মৃত্যুবরণ করা ব্যক্তিদের স্মরণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এক শোকবার্তায় তিনি জানান, পুলিশের গুলিতে আহত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের পিতা নীরব হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। পটুয়াখালী থেকে ঢাকায় এসে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মৃত্যুবরণ করেন।
বিএনপি মহাসচিব বলেন, গুরুতর আহত অবস্থায় সন্তান হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও একজন সাধারণ মানুষের মধ্যে দেশনেত্রীর প্রতি যে গভীর ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকতে পারে, নীরব হোসেনের যাত্রাই তার প্রমাণ। তার আকস্মিক মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা শোকাহত বলে উল্লেখ করেন তিনি।
তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
অন্য এক শোকবার্তায় বিএনপি মহাসচিব নোয়াখালী পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সহ-সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন।
জানা গেছে, গত ২৫ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার ৩০০ ফিট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে কুমিল্লার বাগমারায় একটি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জামাল উদ্দিন। পরে তাকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২ জানুয়ারি) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোকবার্তায় বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী জামাল উদ্দিন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। তার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল বলে মন্তব্য করেন তিনি।
তিনি মরহুম জামাল উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com