1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫৯|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৭৪ Time View

​​ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর বিশেষ অভিযান: ১০০ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার।

ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের পৃথক দুটি সফল অভিযানে ১০০ (একশত) পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
​ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভিন মহোদয়ের নির্দেশনায় এবং ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) জনাব সাইদুল ইসলাম-এর সরাসরি নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।প্রথম অভিযান: আশুলিয়া থেকে ৫০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার।

 

​ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) আরিফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গত ০৭/০৭/২০২৬ খ্রি. তারিখ রাত ২১:৩০ ঘটিকায় আশুলিয়া থানাধীন গোমাইল এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করেন। অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যার আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা) এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত আসামি:
​মোঃ আল আমিন (২০), পিতা- আমাল উদ্দিন, মাতা- রিজিয়া বেগম, সাং- দিয়াখালী (দেওয়ান মার্কেট), থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
​দ্বিতীয় অভিযান: সাভার থেকে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার।

​অপর একটি পৃথক অভিযানে ডিবি (উত্তর)-এর এসআই (নিঃ) মোঃ শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ একই তারিখ (০৭/০৭/২০২৬ খ্রি.) রাত ২৩:৩০ ঘটিকায় সাভার থানাধীন উত্তর কলমা এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আরও ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ (যার আনুমানিক মূল্য ১৫,০০০/- টাকা) তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত ২ নং আসামির বিরুদ্ধে পূর্বেরও একটি মাদক মামলা রয়েছে।

 

​গ্রেফতারকৃত আসামিরা হলেন:
১. মোঃ স্বাধীন (২৪), পিতা- মোঃ শওকত, মাতা- সেলিনা বেগম, স্থায়ী সাং- চর আগ্রাকুন্ডা, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া। বর্তমান সাং- আউকপাড়া আদর্শগ্রাম, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
২. মোঃ আল-আমিন (৩১), পিতা- মোঃ আলতাব, মাতা- ফাহিমা বেগম, স্থায়ী সাং- বসন্তপুর, থানা- শৈলকুপা, জেলা- ঝিনাইদহ। বর্তমান সাং- উত্তর কলমা, থানা- সাভার মডেল, জেলা- ঢাকা।
৩. মনির হোসেন (২৩), পিতা- মৃত ফুল মিয়া, মাতা- মমতা বেগম, স্থায়ী সাং- খামার দশলিয়া, থানা- সাদুল্যাহপুর, জেলা- গাইবান্ধা। বর্তমান সাং- আউকপাড়া মন্দির, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।

​গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com