
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ
মো:সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)
ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহতদের সুস্থতা কামনা এবং শহীদদের স্মরণে আশুলিয়ায় দোয়া ও স্মরণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টা ৩০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল এলাকার বগাবাড়ী স্ট্যান্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা আমীর মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা জেলা সেক্রেটারি মাওলানা মুহাম্মদ আফজাল হোসাইন, ঢাকা জেলা আইন আদালত বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম, ঢাকা জেলা রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি মো. হাসান মাহবুব মাস্টার এবং ঢাকা জেলা সাংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি মো. লুৎফর রহমান মোল্লা।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানা আমীর অধ্যক্ষ বশির আহম্মেদ।
বক্তারা গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন। একই সঙ্গে তারা শহীদদের আত্মত্যাগ স্মরণে জাতীয় ঐক্য, ন্যায়বিচার ও দেশ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।