1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| রাত ৪:৫৯|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৭০৮ Time View

কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে:মির্জা ফখরুল।
দেশকে এগিয়ে নিয়ে যেতে এখন নির্বাচিত সরকার প্রয়োজন। কিন্তু কিছু রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‌‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ নামক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, সংস্কারের মধ্য দিয়ে বিএনপির জন্ম হয়েছে। জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র
করেছিলেন। দেশের ভাল সবকিছু বিএনপির হাতে হয়েছে। কিন্তু এমনভাবে কথা বলা হয়- যেন বিএনপি ভিলেন।
বিএনপি মহাসচিব আরও বলেন, মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি কাজ করেছেন। কিন্তু তার নাম মুছে ফেলার চেষ্টা করেছিল আওয়ামী লীগ।

ফখরুল বলেন, ক্ষণজন্মা মানুষদের এত সহজে মুছে ফেলা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ইতিহাস ধারণ করেছেন। তারেক রহমানও জিয়াউর রহমানের দেখানো পথে হাঁটছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com