1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সাভার ও আশুলিয়ায় আ:লীগের ৩৯ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫১|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

সাভার ও আশুলিয়ায় আ:লীগের ৩৯ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ৩৭৭ Time View

সাভার ও আশুলিয়ায় আ:লীগের ৩৯ জন নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকার সাভার ও আশুলিয়ায়  বিশেষ অভিযান চালিয়ে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এর মধ্যে সাভার মডেল থানায় ২৮ জন ও আশুলিয়ায় থানায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত ও নাশকতা ঠেকাতে ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ৩৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাশকতার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ বেলা ১১ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোট ২৮ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তারা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, আশুলিয়া থানা এলাকা থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলাসহ নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

এদিকে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন ঘিরে নাশকতা প্রতিরোধে সাভারের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে তৎপরতা বাড়িয়েছে ঢাকা জেলা পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী। তারা সাভার ও আশুলিয়া পরিবহনে তল্লাশিসহ টহল কার্যক্রম পরিচালনা করছে।

অন্যদিকে, সহিংসতা প্রতিরোধে মাঠে থাকার ঘোষণা দিয়ে রাতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়া জামায়াতে ইসলামী, শিবিরসহ রাজনৈতিক সংগঠনগুলো ঢাকা-আরিচা মহাসড়ক, নবীনগর-বাইপাইল সড়কসহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান নিয়েছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com