1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান : ডিএমপি কমিশনার - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ২:৪৮|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান : ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ৫৪৪ Time View

পুলিশের মনোবল ভাঙার চেষ্টা করবেন না : ডিএমপি পুলিশের মনোবল ভাঙার চেষ্টা না করার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

তিনি বলেন, অভ্যুত্থানের পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ অনেক ভঙ্গুর অবস্থায় ছিল, আমাদের অনেক চেষ্টা ও অনেক কষ্টের ফলে, আপনাদের সহযোগিতায় পুলিশ অফিসাররা মনোবল ফিরে পেয়েছেন। আর এই মনোবল ভাঙার চেষ্টা করবেন না, এটা আপনাদের প্রতি আমার অনুরোধ।

বৃহস্পতিবার সকালে ডিএমপির গোয়েন্দা শাখার সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, গতকাল রাতে আমার একজন অফিসারকে ককটেল মেরে যেভাবে আহত করা হয়েছে, আপনারা প্লিজ এই নিউজ প্রকাশ করেন। আমার নিরপরাধ অফিসার থানার সামনে রাস্তায় ছিল, নিরপরাধ মানুষটিকে এভাবে ককটেল মেরে আহত করলেন। এতে আমার অফিসারদের মনোবল নষ্ট হয়। এর পরিণতিতে আপনারা-আমরা ক্ষতিগ্রস্ত হব।

দুর্বৃত্তায়িত কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের ঘটনা চলতে থাকলে জনগণকেই নিজেদের ঘরবাড়ি পাহারা দিতে হবে।

এর আগে, ১৬ নভেম্বর এক বেতার বার্তায় ককটেল নিক্ষেপ বা গাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে গুলি করার নির্দেশ দেন ডিএমপি কমিশনার। এ বিষয়ে তিনি জানান, নাশকতার করলে গুলি করার বিধান পুলিশ আইনেই রয়েছে। ককটেল মেরে নাশকতা করলে আইনের কঠোর প্রয়োগ করতে নির্দেশনা দেওয়া রয়েছে।

তিনি আরও বলেন, পুলিশ যখন অরাজকতা ঠেকানোর চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে যে আচরণ করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমি অনুরোধ করব, আমার অফিসারদের সঙ্গে এ ধরনের আচরণ করবেন না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com