1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জে নবযোগদানকৃত ইউএনও সুমা খাতুনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৩:৫৯|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে নবযোগদানকৃত ইউএনও সুমা খাতুনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুর আলম দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯৭ Time View

বীরগঞ্জে নবযোগদানকৃত ইউএনও সুমা খাতুনকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুর আলম (দিনাজপুর প্রতিনিধি)

গতকাল ৮ ডিসেম্বর বেলা ১১টায় বীরগঞ্জ উপজেলার নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমা খাতুনকে স্বাগত জানিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ সভায় নবাগত ইউএনও সুমা খাতুন ও নবাগত বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইফুল ইসলামকে ফুল দিয়ে বরণ করা হয়।

সভায় উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বক্তারা উপজেলাবাসীর নানা সমস্যা তুলে ধরেন। এর মধ্যে ছিল—মাদক ও অনলাইন জুয়ার বিস্তার, চুরি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বীরগঞ্জ বাজারের যানজট, সড়ক দুর্ঘটনা, সারের সংকট, বিনোদনকেন্দ্রের অভাবসহ বিভিন্ন সমস্যা।

নবাগত ইউএনও সুমা খাতুন ও ওসি মোঃ সাইফুল ইসলাম এসব বিষয়ে সমাধানের লক্ষ্যে সাংবাদিক, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। ইউএনও বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টায় বীরগঞ্জকে একটি সুন্দর ও উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।”

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ কবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মঞ্জুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর উপজেলা আমীর ক্বারী আজিজুর রহমান, এনসিপি নেতা জেমিয়ন রায়, ছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com