1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে নতুন ধরনের নেশাদ্রব্য পাচার কালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অভিযানে ৯৪ বোতল চকো প্লাস জব্দ - kalerparibartan
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫১|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে নতুন ধরনের নেশাদ্রব্য পাচার কালে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অভিযানে ৯৪ বোতল চকো প্লাস জব্দ

নিজস্ব প্রতিনিধি চাঁপাই নবাব গঞ্জ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৮ Time View

চাঁপাই নবাবগঞ্জ সীমান্তে নতুন ধরনের নেশাদ্রব্য পাচারের সময় বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অভিযানে ৯৪ বোতল চকো প্লাস জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালান রোধে আবারো সক্রিয় ভূমিকা রাখল মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ভারতীয় নেশাজাতীয় ৯৪ বোতল চকো প্লাস সিরাপ জব্দ করেছে বিজিবি।

আজ ১২ ডিসেম্বর, শুক্রবার গভীর রাত ১টা ৫৫ মিনিটে, শিবগঞ্জ উপজেলার উপচাকপাড়া সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিজিবির চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত পিলার ১৮২/৫-এস এর ৫০ গজ ভেতরে অভিযান চালানোর সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এসময় টহল দল মালিকবিহীন অবস্থায় উদ্ধার করে ৯৪ বোতল নিষিদ্ধ চকো প্লাস সিরাপ।

বিজিবি জানিয়েছে, আটককৃত নেশাজাতীয় দ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম বলেন—
“শীত মৌসুমে মাদক পাচারের ধরণ কিছুটা পরিবর্তন হয়েছে। চকো প্লাস এখন নতুন সংযোজন হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমরা সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি এবং যেকোনো ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

মাদক চোরাচালান রোধে বিজিবির এ ধরনের ধারাবাহিক অভিযান সীমান্ত নিরাপত্তা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com