1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
২৪ ঘণ্টায় দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, দেড় হাজারের বেশি গ্রেপ্তার - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৫|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

২৪ ঘণ্টায় দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, দেড় হাজারের বেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৫ Time View

২৪ ঘণ্টায় দেশজুড়ে পুলিশের বিশেষ অভিযান, দেড় হাজারের বেশি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:

সারা দেশে গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১ হাজার ৫০৬ জনকে আটক করেছে পুলিশ। শনিবার (১৩ ডিসেম্বর) পুলিশ সদর দপ্তর এ তথ্য জানিয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন জানান, গ্রেপ্তারদের মধ্যে ৯৬৯ জন বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। অপর ৫৩৭ জনকে অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়।

অভিযানকালে পুলিশ দুটি ওয়ান শুটার গান, একটি পিস্তল, একটি দেশীয় একনলা বন্দুক, একটি মরিচাপড়া কার্তুজ, চারটি কার্তুজের খোসা, চারটি তাজা কার্তুজ, দুটি হাতবোমা ও একটি চায়নিজ কুড়াল উদ্ধার করেছে।

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, রাজধানীর উত্তরা পূর্ব থানার বিভিন্ন এলাকায় চালানো পৃথক অভিযানে মাদক ও অন্যান্য অপরাধে জড়িত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে শাহ আলম (৪৭)-এর কাছ থেকে ১ হাজার ৯৬০ পিস ইয়াবা জব্দ করা হয়।

ডিএমপি সূত্র জানায়, গ্রেপ্তার ১০ জনের মধ্যে ৯ জনকে ঢাকা মহানগরী পুলিশ অধ্যাদেশ অনুযায়ী বিশেষ ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয়েছে। অপরদিকে ইয়াবা উদ্ধারের ঘটনায় শাহ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com