1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না চাঁপাইনবাবগঞ্জে সুজনের গোলটেবিল বৈঠক - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৪৬|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না চাঁপাইনবাবগঞ্জে সুজনের গোলটেবিল বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৩২৯ Time View

হেডলাইন:

সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পায় না: চাঁপাইনবাবগঞ্জে সুজনের গোলটেবিল বৈঠক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণে নাগরিক ভাবনা নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার উপজেলা পরিষদ হলরুমে এ বৈঠকের আয়োজন করে সুজন—সুশাসনের জন্য নাগরিক, চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি।

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’—এই প্রতিপাদ্যে আয়োজিত বৈঠকে নির্বাচন ব্যবস্থা সংস্কার, গণতান্ত্রিক উত্তরণ, নাগরিক দায়িত্ব ও সুশাসন প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আসলাম কবীর। লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোঃ মনোয়ার হোসেন জুয়েল।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজন—সুশাসনের জন্য নাগরিক, রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোঃ মিজানুর রহমান।

এছাড়াও আলোচনায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ ইশাহাক, মাওলানা মোঃ মুক্তার আলী, শিক্ষক শাহ নাজিম, ঠিকাদার মোঃ সজিব, সুমাইয়া ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া গণতন্ত্র টেকসই ও প্রাতিষ্ঠানিক রূপ লাভ করতে পারে না। এ জন্য নির্বাচন কমিশনের স্বাধীনতা ও নিরপেক্ষতা নিশ্চিত করা, রাজনৈতিক সংস্কার বাস্তবায়ন এবং নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি।

বৈঠকে অংশগ্রহণকারীরা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ঐক্যবদ্ধ উদ্যোগ জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com