1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
রাজস্থলীতে প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৩|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজস্থলীতে প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজস্থলী প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৯৫ Time View

রাজস্থলীতে প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

রাজস্থলী প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও বিনম্র শ্রদ্ধায় রাজস্থলীতে পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৪ ডিসেম্বর রবিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সেলিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, বাঙালি জাতিকে মেধাশূন্য ও নেতৃত্বহীন করার ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির শ্রেষ্ঠ বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করে। চূড়ান্ত বিজয়ের ঠিক পূর্বমুহূর্তে সংঘটিত এই হত্যাযজ্ঞ ছিল বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করার নীলনকশা। তিনি মহান মুক্তিযুদ্ধে সংঘটিত সকল নারকীয় হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নওশাদ খান, থানার অফিসার ইনচার্জ খালেদ হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুল নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, যুব উন্নয়ন কর্মকর্তা শান্তি রতন চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা, শিক্ষা কর্মকর্তা তাজুরুল ইসলাম ও সমাজসেবা কর্মকর্তা লিজা চাকমা।

দিবসের কর্মসূচিতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, শিক্ষক, মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com