1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:০৪|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৯২ Time View

কাঠালিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোধয়ের সাথে সাথে শহীদ মিনার সংলগ্ন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পনেণের মাধ্যমে স্বাধীনতার অমর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপি এবং কাঠালিয়া বিদ্যুৎ সরবরাহ কর্তৃপক্ষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, থানার অফিসার ইনচার্জ মো. নাছের রায়হান, বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাধারণ সম্পাদক মো. শহীদুল আলমসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার অফিসার ইনচার্জ।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, বিজয় মেলা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া অনুষ্ঠানসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে কাঠালিয়া উপজেলা প্রশাসন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com