
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশের বিশাল র্যালী ও আলোচনা সভা
টেকনাফ প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে গতকাল (১৬ ডিসেম্বর) এক বিশাল বিজয় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালীটি টেকনাফ উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা আমির অধ্যক্ষ মাওলানা নুর আহমদ আনোয়ারী। তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতার চেতনায় একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার আইন বিষয়ক বিশেষ সম্পাদক এডভোকেট শাহজালাল চৌধুরী। তিনি মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ন্যায়, সততা ও আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দল-মত নির্বিশেষে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়