1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সাইকেল র‍্যালিতে ইসলামী ছাত্রশিবির - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাইকেল র‍্যালিতে ইসলামী ছাত্রশিবির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ৩০০ Time View

সাইকেল র‍্যালিতে ইসলামী ছাত্রশিবির

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড উপজেলা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এক বিশাল সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বিকাল ৩টায় সীতাকুণ্ড শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আশরাফুল উদ্দিনের নেতৃত্বে র‍্যালিটি সীতাকুণ্ড আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে উপজেলা উত্তর বাইপাস সড়ক প্রদক্ষিণ করে সীতাকুণ্ড পৌরসভা এলাকায় গিয়ে শেষ হয়।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি আবু তাহের, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম উত্তর জেলার অফিস সম্পাদক তানভীর ফুয়াদ এবং সীতাকুণ্ড শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আব্দুর রহিম।

এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্রশিবির সীতাকুণ্ড উত্তর জেলার সভাপতি আব্দুর রহমান, মধ্যম সভাপতি বেলাল হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার সিদ্দিক চৌধুরী বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংসতার বিরুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে আমরা মহান বিজয় অর্জন করেছি। মহান বিজয় দিবসকে স্মরণীয় করে রাখতেই এ ধরনের কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সভাপতির বক্তব্যে মো. আশরাফুল উদ্দিন বলেন, গতকালের সাইকেল র‍্যালিতে উপজেলার পাঁচ শতাধিক সাইকেল অংশগ্রহণ করে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রসমাজকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। মহান বিজয় দিবস সেই দায়িত্ব পালনে নতুন করে প্রেরণা জোগায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com