1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
৮০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:৩১|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

৮০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) বিশেষ প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৬ Time View

৮০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) বিশেষ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে টেকনাফ মডেল থানা পুলিশ ও হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহজনকভাবে অবস্থানরত এক নারীকে তল্লাশি করে তার হেফাজত থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী উদ্ধারকৃত ইয়াবা বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন বলে স্বীকার করেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

টেকনাফ মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় টেকনাফে মাদক চোরাচালান রোধে নিয়মিত অভিযান, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে, এ অভিযানে স্থানীয়রা স্বস্তি প্রকাশ করেছেন এবং মাদকবিরোধী কার্যক্রমে পুলিশের তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com