
দিনাজপুরে ডেভিল হান্টের অভিযানে আ’লীগ নেতা আলতাফুজ্জামান মিতা গ্রেফতার
দিনাজপুরে ডেভিল হান্ট অপারেশন–২ এর অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলতাফুজ্জামান মিতা (৬৫)–কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর রাত ১টা ৪৫ মিনিটে বিরামপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, ফ্যাসিস্ট সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, নিয়োগ ও তদবির বাণিজ্য এবং বৈষম্যবিরোধী আন্দোলনের সময় উস্কানিমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘদিন আত্মগোপনে থাকা ওই নেতা আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলেও প্রাথমিকভাবে তথ্য মিলেছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।