1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৬:৩৮|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ Time View

কাহারোলে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের কাহারোল উপজেলায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) কাহারোল উপজেলার পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলার ৩ হাজার ৫৫০ জন নিবন্ধিত শিশুর মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়। শীত মৌসুমে শিশুদের সুরক্ষা ও মানবিক সহায়তা নিশ্চিত করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানান।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাহারোল এরিয়া প্রোগ্রাম অফিসার লাভলী লাকি বিশ্বাস, সিনিয়র প্রোগ্রাম অফিসার মিন্টু বিশ্বাস, প্রোগ্রাম অফিসার আলবিনুশ সরেন, প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ, জুনিয়র প্রোগ্রাম অফিসার ডেভিড ফলিয়া, চাইল্ড প্রটেকশন অফিসার মার্টিন সিংহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এছাড়া কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গ্রামের গ্রাম উন্নয়ন কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এ ধরনের মানবিক কার্যক্রম শীতকালে সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com