1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজে বিভীষিকাময় অগ্নিকাণ্ড - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| রাত ৮:১৮|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজে বিভীষিকাময় অগ্নিকাণ্ড

টেকনাফ প্রতিনিধি
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৯ Time View

সেন্টমার্টিনগামী পর্যটক জাহাজে বিভীষিকাময় অগ্নিকাণ্ড

বাঁকখালী নদীতে ‘দ্য আটলান্টিক ক্রুজ’ পুড়ে ছাই, কর্মচারীর মর্মান্তিক মৃত্যু, ১৫ জন প্রাণে রক্ষা

টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের এক কর্মচারী অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। তবে দ্রুত উদ্ধার অভিযানে জাহাজে থাকা ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল আনুমানিক ৭টার দিকে যাত্রী ওঠানোর প্রস্তুতির সময় হঠাৎ জাহাজটিতে আগুনের সূত্রপাত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং নদীর মোহনায় দাউ দাউ করে জ্বলতে থাকে পুরো জাহাজটি। আগুনের ভয়াবহতায় আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
নিহত ব্যক্তির নাম নুর কামাল (৩৫)। তিনি ‘দ্য আটলান্টিক ক্রুজ’-এর কর্মচারী ছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, অগ্নিকাণ্ডের সময় তিনি জাহাজের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় ছিলেন। পরে ওই কক্ষ থেকেই তার সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে স্থানীয়রা ট্রলার ও স্পিডবোট নিয়ে দ্রুত উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, কোস্টগার্ড ও প্রশাসনের স্বেচ্ছাসেবক দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এলেও নির্বাপণের কাজ চলমান ছিল।
কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বলেন,
“জাহাজের একটি কক্ষ থেকে এক কর্মচারীর সম্পূর্ণ ভস্মীভূত মরদেহ উদ্ধার করা হয়েছে। ভেতরে আর কেউ আছে কিনা তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।”
সি ক্রুজ ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান,
“আজ জাহাজটিতে করে ১৯৪ জন পর্যটকের সেন্টমার্টিন যাওয়ার কথা ছিল। সৌভাগ্যক্রমে আগুন লাগার সময় কোনো যাত্রী জাহাজে ওঠেননি—সবাই ঘাটে অপেক্ষমাণ ছিলেন।”
তিনি আরও জানান, যাত্রীদের একাংশকে অন্য জাহাজে করে ধারণক্ষমতা অনুযায়ী সেন্টমার্টিনে পাঠানো হয়েছে এবং বাকিরা আগামীকাল যাত্রা করবেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন,
“যান্ত্রিক ত্রুটি কিংবা অন্য কোনো কারণে আগুন লেগেছে কিনা—তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।”
ঘটনাস্থল পরিদর্শন শেষে কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান গণমাধ্যমকে জানান,
“অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আজ বিকেলে জাহাজ মালিকদের সঙ্গে একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে।”
উল্লেখ্য, চলতি বছরের ১ ডিসেম্বর থেকে কক্সবাজার–সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়। সরকার নির্ধারিত ১২টি নির্দেশনা মেনে প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক পরিবহনের জন্য ছয়টি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com