1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
মাওনা চৌরাস্তায় এলপিজি সিন্ডিকেট : সরকারি দামের তোয়াক্কা নেই দিশেহারা সাধারণ মানুষ - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:৫১|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাওনা চৌরাস্তায় এলপিজি সিন্ডিকেট : সরকারি দামের তোয়াক্কা নেই দিশেহারা সাধারণ মানুষ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ২৩৬ Time View

মাওনা চৌরাস্তায় এলপিজি সিন্ডিকেট: সরকারি দামের তোয়াক্কা নেই, দিশেহারা সাধারণ মানুষ

​নিজস্ব প্রতিবেদক | মাওনা (শ্রীপুর) গাজীপুরের শ্রীপুর

উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক কেন্দ্র মাওনা চৌরাস্তাসহ আশপাশের এলাকায় এলপিজি গ্যাসের দাম নিয়ে ব্যবসায়ীরা রীতিমতো লুটতরাজ শুরু করেছেন। সরকার নির্ধারিত দামের চেয়ে সিলিন্ডার প্রতি ১০০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে। মাওনার খুচরা বাজারে এই নৈরাজ্য চললেও দেখার যেন কেউ নেই।

​মাওনার বাজারে বর্তমান চিত্র সরেজমিনে মাওনা চৌরাস্তা, মাওনা বাজার এবং এমসি বাজার এলাকা ঘুরে দেখা গেছে, ১২ কেজি ওজনের প্রতিটি সিলিন্ডার ১,৫৫০ থেকে ১,৬০০ টাকায় বিক্রি হচ্ছে। অথচ সরকারিভাবে নির্ধারিত দাম ১,৩০৬
টাকা। ডিলার ও খুচরা বিক্রেতারা একে অপরকে দোষারোপ করলেও পকেট কাটছে সাধারণ সাধারণ শ্রমজীবী মানুষের।
​ক্রেতাদের অভিযোগ ও হাহাকার মাওনা এলাকায় বসবাসরত অধিকাংশ মানুষই পোশাক কারখানার শ্রমিক।

নাম প্রকাশে অনিচ্ছুক এক নারী শ্রমিক বলেন:
​”মাওনা বাজারে সবকিছুর দামই বেশি। এখন গ্যাসের দাম সরকার কমালেও দোকানিরা উল্টো আমাদের ধমক দিয়ে বলে— মাল নাই, নিলে এই দামেই নেন। আমরা গরিব মানুষ কার কাছে বিচার দেব?”

​ব্যবসায়ীদের অজুহাত মাওনা বাজারের কয়েকজন বিক্রেতা দাবি করেন, পরিবহন খরচ এবং স্থানীয় পর্যায়ে সরবরাহ সংকটের কারণে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নজরদারি কম থাকায় মাওনার অসাধু ব্যবসায়ীরা একটি শক্তিশালী সিন্ডিকেট তৈরি করেছে, যারা ইচ্ছামতো দাম নিয়ন্ত্রণ করছে।
​প্রশাসনের দৃষ্টি আকর্ষণ শ্রীপুর উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে মাওনা চৌরাস্তায় নিয়মিত বাজার মনিটরিং করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। ভোক্তারা মনে করেন, দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা না করলে এই অরাজকতা থামবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com