1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
রংপুরে স্পিরিট ট্র্যাজেডি : ৩ দিনে ৬ জনের মৃত্যু গ্রেফতার ১ - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১০:০৪|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

রংপুরে স্পিরিট ট্র্যাজেডি : ৩ দিনে ৬ জনের মৃত্যু গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১২৫ Time View

রংপুরে স্পিরিট ট্র্যাজেডি : ৩ দিনে ৬ জনের মৃত্যু,

নিজস্ব প্রতিনিধি

রংপুরে হোমিওপ্যাথিক ওষুধালয় থেকে সংগ্রহ করা রেকটিফায়েড স্পিরিট এলকোহল পান করে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত তিন দিনে জেলায় এ ধরনের ঘটনায় মোট ছয়জনের প্রাণহানি ঘটল। একই সঙ্গে আরও বেশ কয়েকজন গুরুতর অসুস্থ হয়ে বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ নিহতরা হলেন বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব শিবপুর গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মালেক এবং রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দর কলেজ পাড়ার মৃত মোফাজ্জল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, গত রোববার (১১ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে বদরগঞ্জ উপজেলার শ্যামপুরহাট এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনের বাড়িতে রেকটিফায়েড স্পিরিট পান করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনায় ঘটনাস্থলেই মারা যান গোপালপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের আমিরুল ইসলামের ছেলে আলমগীর হোসেন, পূর্ব শিবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সোহেল মিয়া এবং রংপুর সদর উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা জেন্নাদ আলি (৩৫)। ওই ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হলেও তারা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
এর বাইরে একই ধরনের আরেকটি ঘটনায় রংপুর মহানগর এলাকায় আরও একজনের মৃত্যু হয়েছে। রংপুর মহানগর পুলিশের হাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান জানান, সোমবার সন্ধ্যায় নগরীর হাজিরহাট থানাধীন বালারবাজার এলাকায় এলকোহল পান করে অসুস্থ হন সদর কোতয়ালী থানার শিবের বাজার পশ্চিম হিন্দুপাড়ার মৃত অনিল চন্দ্র রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৬০)। পরে মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওসি আজাদ রহমান আরও জানান, এ ঘটনায় জড়িত চিহ্নিত মাদক ব্যবসায়ী জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়েছে। বদরগঞ্জ ও হাজিরহাট থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে ১০ বোতল রেকটিফায়েড স্পিরিট উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে রংপুরের পুলিশ সুপার মারুফাত হোসাইন বলেন, স্থানীয় এক শ্রেণির হোমিওপ্যাথিক চেম্বার থেকে মাদক ব্যবসায়ীরা এসব রেকটিফায়েড স্পিরিট সংগ্রহ করে থাকে। ইতোমধ্যে নগরীর একটি হোমিওপ্যাথিক চেম্বারে গোয়েন্দা পুলিশ ও মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়েছে। এ ঘটনায় গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া গেছে এবং জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, বিষাক্ত এলকোহল সেবনের কারণে আরও কেউ অসুস্থ হয়ে থাকলে দ্রুত নিকটস্থ হাসপাতালে চিকিৎসা নেওয়ার পাশাপাশি আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করার অনুরোধ জানানো হচ্ছে। মৃত্যু, গ্রেফতার ১

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com