1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সাভারে সেনাবাহিনীর চিরুনি অভিযান : বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৩২|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

সাভারে সেনাবাহিনীর চিরুনি অভিযান : বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি সাভার
  • Update Time : সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২১ Time View

​সাভারে সেনাবাহিনীর চিরুনি অভিযান : বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

​সাভার (ঢাকা) প্রতিনিধি

​সাভারের হেমায়েতপুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ, গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে হেমায়েতপুর বাস স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

 

​আটককৃতরা হলেন :   মো. ফিরোজ (৩৮)
​মো. সুজন (৪০) (প্রাথমিক তদন্তে জানা গেছে, তাদের মধ্যে একজন আগে থেকেই মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামি।

​অভিযানকালে তাদের কাছ থেকে  ২০ লিটার দেশি ও বিদেশি মদ,২৫০ গ্রাম গাঁজা,৪টি ইয়াবা সেবনের পাত্র।৪

টি যৌন উদ্দীপক ট্যাবলেট, ৬টি কাঁচি ও ৩টি মোবাইল ফোন।উদ্ধার করা হয়।

​আর্মি ক্যাম্প সূত্রে জানানো হয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত মালামালসহ সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

​হেমায়েতপুর আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং একটি মাদকমুক্ত সমাজ গড়তে বাংলাদেশ সেনাবাহিনীর এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com