1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ডিবির অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১২:৩৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় ডিবির অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ২৮৪ Time View

আশুলিয়ায় ডিবি পুল অভিযানে ৭৪ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি) – ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে আশুলিয়া থেকে ৭৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) ভোররাতে আশুলিয়া থানাধীন বুড়ির পাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) সুজিত কুমার মৃধা সঙ্গীয় ফোর্সসহ অভিযানটি পরিচালনা করেন।

গ্রেফতারকৃতরা হলেন—
১) মোঃ কামাল হোসেন (৪৫), পিতা: মৃত আছর উদ্দিন, মাতা: মৃত গুলজান বেগম, সাং: বুড়ির পাড়া, থানা: আশুলিয়া, জেলা: ঢাকা।
২) মোঃ মাহাবুর রহমান (৩৫), পিতা: মোঃ হানিফ আলী, মাতা: মোছাঃ মালেকা বেগম, স্থায়ী ঠিকানা: ছোট খাটামারি, থানা: ভূরুঙ্গামারি, জেলা: কুড়িগ্রাম। বর্তমানে আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সোনামিয়া মার্কেট সংলগ্ন কালাম মাতুব্বরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

অভিযানে তাদের কাছ থেকে ৭৪ (চুয়াত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ২২ হাজার ২০০ টাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত কামাল হোসেনের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com