1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান : ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৫:০২|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান : ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ১৮৯ Time View

আশুলিয়ায় ডিবির পৃথক অভিযান: ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ ৫ জন গ্রেফতার।

​আশুলিয়া সাভারের আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে চারজন মাদক ব্যবসায়ী ও একজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে ৭০ পিস ইয়াবা এবং ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযানগুলো পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৩০ মিনিটে আশুলিয়ার ইসলাম নগর এলাকায় এসআই শেখ মফিজুর রহমানের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। সেখান থেকে পেশাদার ছিনতাইকারী দলের সদস্য মো. আরফিুল ইসলামকে (২৬) গ্রেফতার করা হয়।

​শুক্রবার (৮ মে) রাত ২টা ৫০ মিনিটে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় দ্বিতীয় অভিযানটি পরিচালনা করেন এসআই মো. নাফিউল ইসলাম পিপিএম। অভিযানে মো. রিয়াদ (২০) ও মো. শরিফ মিয়া (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে ১৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ১৯ হাজার ২০০ টাকা।
​ইয়াবাসহ আরও দুই জন গ্রেফতার: একই দিন ভোর ৬টা ১০
মিনিটে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় এসআই শেখ মো. মাসুদ আল মামুনের নেতৃত্বে অভিযান চালিয়ে মো. লাবলু বিশ্বাস (৩৮) ও মো. ইদ্রিস আলীকে (৩৮) গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২১ হাজার টাকা।
ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি তাদের অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com