1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
সাভারে ভুয়া ডিবি ও নারীসহ ৪ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৭:৫৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

সাভারে ভুয়া ডিবি ও নারীসহ ৪ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৮৪ Time View

সাভারে ভুয়া ডিবি ও নারীসহ ৪ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী গ্রেফতার

​মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)

ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ধারী ২ ছিনতাইকারী এবং ২ পেশাদার মাদক ব্যবসায়ীসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​ঢাকা জেলা পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।


​পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৯ মে সন্ধ্যা থেকে রাত অব্দি সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন:
​মোঃ মারুফ হোসেন (১৮): সাভারের আগ বনগ্রাম এলাকা থেকে ৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার হওয়া মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯ হাজার টাকা।
​মোঃ ইলিয়াস আহমেদ নিরব (৩২) ও কিরণ চন্দ্র দাস (২৭): আশুলিয়ার জামগড়া এলাকা থেকে গ্রেফতার হওয়া ভুয়া ডিবি পরিচয়ধারী ছিনতাইকারী ও ডাকাত দলের সদস্য। এদের মধ্যে ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই ও মাদকসহ পূর্বের মোট ৭টি মামলা রয়েছে।

​রিনা রানী পার (৩৮): সাভারের পুলিশ টাউন বাসস্ট্যান্ড এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার হওয়া নারী মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য ২০ হাজার টাকা।

​ডিবি পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এলাকায় অপরাধ ও মাদকের বিরুদ্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com