1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক - kalerparibartan
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৮:১৬|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

মোঃ সুজন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১১২ Time View

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৫ মাদক কারবারি আটক

মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি) – ঢাকার আশুলিয়া এলাকায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মোট ৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ তরিকুল ইসলাম। তিনি জানান, গত ১৫ জুন শামীমা পারভীন-এর দিকনির্দেশনায় আশুলিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে এসব মাদক কারবারিকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রথম অভিযানে বিকেল ৪টা ৫৫ মিনিটে আশুলিয়া ইউনিয়নের চারাবাগ উত্তরপাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে জহুরুল ইসলাম ওরফে রনি (৪৫)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই দিন রাত ১১টা ১৫ মিনিটে ধামসোনা ইউনিয়নের উত্তর গাজীরচট এলাকায় অভিযান চালিয়ে লিওন আলী (২৮)কে ৫ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।

এ ছাড়া রাত ৯টা ৫০ মিনিটে জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে লাভলু (৫০) ও সোহেল (২৫) নামে দুই ব্যক্তিকে ২২ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অপর এক অভিযানে রাত ১১টা ১৫ মিনিটে ইয়ারপুর ইউনিয়নের বুড়িরপাড়া এলাকায় অভিযান চালিয়ে আতিকুর রহমান (৩৫)কে ৫৭ পিস ইয়াবাসহ আটক করা হয়।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠন, সন্ত্রাস দমন ও অপরাধ নিয়ন্ত্রণে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com