1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
শতগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি মতিউর রহমানের - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৪৫|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

শতগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায় উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি মতিউর রহমানের

রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৬ Time View

শতগ্রামে জামায়াতের নির্বাচনী জনসভায়
উন্নয়ন ও সুশাসনের প্রতিশ্রুতি মতিউর রহমানের

মোঃ রহিদুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি
______________________________

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের ঝাড়বাড়ী বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যা ৬টায় আয়োজিত এ জনসভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।
জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মো. মতিউর রহমান। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার নিশ্চিতকরণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সুশাসনভিত্তিক রাষ্ট্র গঠনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি এলাকার সার্বিক উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার অফিস সেক্রেটারি মাওলানা মো. সহিদুল ইসলাম খোকন। এছাড়া উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম, সহকারী সেক্রেটারি একে এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. হামিদুর রহমান এবং বীরগঞ্জ উপজেলা মিডিয়া ও প্রচার বিভাগের সভাপতি মো. আমিনুল ইসলাম।
জনসভায় আরও উপস্থিত ছিলেন দিনাজপুর–১ আসনে গণভোটের পক্ষে প্রার্থী ও এনসিপি বীরগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী জেমিয়ন রায়, একই শাখার যুগ্ম সমন্বয়কারী মো. আবু বক্কর সুমন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. শাহীন ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩ নম্বর শতগ্রাম ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. তৈয়বুর রহমান। সভাপতির বক্তব্যে তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com