1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ঈদে ঘরমুখী মানুষের ঢল, সাভারের মহাসড়কে যানবাহন সংকট ও ভোগান্তি চরমে - kalerparibartan
১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শুক্রবার| বিকাল ৩:৩১|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

ঈদে ঘরমুখী মানুষের ঢল, সাভারের মহাসড়কে যানবাহন সংকট ও ভোগান্তি চরমে

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ৩২৪ Time View

ঈদে ঘরমুখী মানুষের ঢল, সাভারের মহাসড়কে যানবাহন সংকট ও ভোগান্তি চরমে

মো: সুজন আহমেদ বিশেষ প্রতিনিধি : ঈদকে সামনে রেখে সাভারের সড়ক-মহাসড়কে ঘরমুখী মানুষের চাপ বাড়লেও দেখা দিয়েছে তীব্র যানবাহন সংকট। নির্দিষ্ট গন্তব্যের পরিবহন না পেয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক ও পিকআপে করে গন্তব্যে ছুটছেন যাত্রীরা।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকে ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে। যাত্রীচাপ বাড়ার পাশাপাশি নবীনগর-চন্দ্রা মহাসড়কের চন্দ্রা এলাকায় প্রায় তিন কিলোমিটার এলাকাজুড়ে ধীরগতির যানজট সৃষ্টি হয়েছে। এতে উত্তরাঞ্চলগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, আব্দুল্লাহপুর-বাইপাইল সড়কের বাইপাইল থেকে আশুলিয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এবং নবীনগর-চন্দ্রা মহাসড়কের পুরাতন ডিইপিজেড থেকে নবীনগর বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ রয়েছে। বিশেষ করে শ্রীপুর, বলিভদ্র, ডিইপিজেড ও বাইপাইল এলাকায় মাঝেমধ্যে যানজট দেখা দিচ্ছে।

বাইপাইল এক যাত্রী বলেন, “সকালে বাইপাইল এসে বসে আছি, কিন্তু কাঙ্ক্ষিত বাস পাচ্ছি না। যে ২-১টা বাস পাওয়া যাচ্ছে, তারা ৩-৪ গুণ বেশি ভাড়া চাচ্ছে। বাধ্য হয়ে ট্রাকেই যেতে হচ্ছে।”

বাইপাইল এলাকার একাধিক যাত্রী অভিযোগ করেন, যাত্রী বেশি হওয়ার সুযোগে পরিবহন সংশ্লিষ্টরা অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ বিষয়ে প্রশাসনের কার্যকর তদারকি নেই বলেও দাবি তাদের।

এদিকে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে হাইওয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করছেন।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ শেখ শাজাহান বলেন, “সড়কে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। চন্দ্রা এলাকায় কিছুটা যানজট রয়েছে, তবে অন্যান্য স্থানে পরিস্থিতি সহনীয় রয়েছে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com