1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষকদের - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ১০:৫৭|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষকদের

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ৬১৫ Time View

পাঁচ দফা দাবিতে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষনা শিক্ষকদের
স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন তাঁরা।

এর আগে গতকাল সকাল ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকরা। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এরপর দুপুরের দিকে শিক্ষকদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে যায়। সেখান থেকে পাঁচজন শিক্ষক শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

আন্দোলনরত শিক্ষকদের প্রতিনিধি কাজী মোখলেছুর রহমান বলেন, ‘আমরা শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছি। তিনি বলেছেন, আমাদের এমপিওভুক্তির ব্যাপারে বরাদ্দ আছে। আমাদের কাজ চলমান। তবে এ জন্য আমাদের কিছুটা সময় দিতে হবে। আমরা বলেছি, প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা বাড়ি ফিরে যাব না। আপনারা আপনাদের কাজ করেন, আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’ কাজী মোখলেছুর রহমান আরো বলেন, ‘আগামী রবিবার পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে আমাদের অবস্থান কর্মসূচি চলবে। এর মধ্যে আমরা প্রজ্ঞাপন না পেলে নতুন কর্মসূচি ঘোষণা করব।’

বিক্ষোভ মিছিলে শিক্ষকরা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড প্রদর্শন করেন। সেগুলোতে লেখা আছে ‘প্রাইমারি জাতীয়করণ, আমরা কেন বিনা বেতন’, ‘সরকার আসে সরকার যায়, ইবতেদায়ি শিক্ষক বিনা বেতনে কেন মারা যায়’, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণ চাই’।

শিক্ষকদের পাঁচ দফা দাবি হলো অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। এক হাজার ৮৯টি প্রতিষ্ঠান এমপিওভুক্তকরণের লক্ষ্যে যাচাই-বাছাই করা ফাইলগুলো দ্রুত অনুমোদন করে প্রজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। স্বীকৃতিপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।

এদিকে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি জানিয়েছে শিক্ষক-কর্মচারী ঐক্য জোট। গতকাল সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সংহতি জানানো হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com