1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ : আইজিপি - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:৩৯|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকবে পুলিশ : আইজিপি

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৫৬৭ Time View

আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত পুলিশ : আইজিপি
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ পুলিশের জন্য এক চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা পুলিশের রয়েছে।

তিনি বলেন, অতীতে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ সম্পর্কে জনমনে যে নেতিবাচক ইমেজ তৈরি হয়েছে তা থেকে বেরিয়ে আসার একটা বড় সুযোগ আগামী নির্বাচন। এ সুযোগ কাজে লাগিয়ে জনগণের আস্থা অর্জনে সবাইকে সচেষ্ট থাকতে হবে।

সোমবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‍্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, এসবি প্রধান মো. গোলাম রসুল, অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, সব পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি উপস্থিত ছিলেন। সব জেলা পুলিশ সুপার ভার্চুয়ালি সভায় যুক্ত ছিলেন।

সভায় অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম দেশের সার্বিক আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

পুলিশ প্রধান নির্বাচনকে সামনে রেখে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশনা প্রদান করেন। তিনি এক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। তিনি অস্ত্র উদ্ধারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত পুরস্কার সম্পর্কে প্রচারণা বাড়ানোর ওপর জোর দেন।

আইজিপি বাংলাদেশ পুলিশের চলমান নির্বাচনী প্রশিক্ষণ নিবিড়ভাবে পরিচালনার জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন। তিনি কোনো ধরনের হয়রানি ছাড়া পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যথাসময়ে প্রদান নিশ্চিত করার জন্য জেলা পুলিশ সুপারদের প্রতি আহ্বান জানান।

সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা এবং অনলাইনে সংযুক্ত জেলা পুলিশ সুপাররা প্রশাসনিক ও অপারেশনাল নানা বিষয়ে আইজিপির সঙ্গে মতবিনিময় করেন।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com