1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
রাজধানীতে বিভিন্ন যায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণ - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| সন্ধ্যা ৬:০৬|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

রাজধানীতে বিভিন্ন যায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৪৪ Time View

রাজধানীতে বিভিন্ন যায়গায় একের পর এক ককটেল বিস্ফোরণ

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার আগের রাতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানীজুড়ে। রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যার পর থেকে ঢাকার বিভিন্ন স্থানে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রথম ককটেল বিস্ফোরণ ঘটে পল্লবী মেট্রোস্টেশনের নিচে। এরপর রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। সৌভাগ্যক্রমে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।

এ ছাড়া রাজধানীর কারওয়ান বাজার এবং বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কার্যালয়ের সামনেও বিস্ফোরণের ঘটনা ঘটে। একই রাতে বাড্ডায় ককটেল বিস্ফোরণের পাশাপাশি দুর্বৃত্তরা একটি বাসে আগুন ধরিয়ে দেয়।

রাজধানী ছাড়িয়ে নাশকতার ঘটনা পৌঁছেছে বাইরে। গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকাতেও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

এই পরিস্থিতিতে সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী নির্দেশ দেন, যানবাহনে আগুন বা ককটেল নিক্ষেপে জড়িতদের দেখামাত্র কঠোর পদক্ষেপ নিতে। প্রয়োজনে গুলি করারও নির্দেশ দিয়েছেন তিনি।

ডিএমপি মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও এপিবিএন সদস্য মোতায়েন রয়েছে। কোনো দল বা গোষ্ঠি নাশকতার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে তা দমন করবে বলেও তিনি জানান।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com