1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
দীর্ঘ প্রতীক্ষার অবসান : উদ্বোধন হলো আলোচনার কেন্দ্রবিন্দু আশুলিয়া ইপিজেডের যাত্রী ছাউনি - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ১:১৪|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

দীর্ঘ প্রতীক্ষার অবসান : উদ্বোধন হলো আলোচনার কেন্দ্রবিন্দু আশুলিয়া ইপিজেডের যাত্রী ছাউনি

সুজন আহমেদ
  • Update Time : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫২১ Time View

দীর্ঘ প্রতীক্ষার অবসান : উদ্বোধন হলো আলোচনার কেন্দ্রবিন্দু আশুলিয়া ইপিজেডের যাত্রী ছাউনি

 

মো: সুজন আহমেদ -বিশেষ প্রতিনিধি

সকল বাধাবিপত্তিকে পেরিয়ে অবশেষে শুভ উদ্বোধন করা হয়েছে আশুলিয়ার সেই আলোচিত ব্যক্তির উদ্যোগে তৈরী করা যাত্রী ছাউনি।

 

সোমবার সকালে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেড এলাকার সেই যাত্রী ছাউনির উদ্বোধন করেন ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ও সমাজসেবক হাজী মো. ইসরাফিল হোসেন।

 

জানা যায়, চলতি মাসের শুরুর দিকে আশুলিয়ার ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিলের নেতৃত্বে ভাদাইল সড়কের মুখে ডিইপিজেড এলাকায় ফুটপাত উচ্ছেদ করে এলাকাটি পরিস্কার করা হয়। এরপরে গত ১৫ নভেম্বর সেখানে তিনি সর্বসাধারণের জন্য সেখানে ২টি যাত্রী ছাউনি তৈরীর কাজ শুরু করেন। এ সময় তার এই কাজে বাঁধা প্রদান করেন স্থানীয় কিছু লোকজন। ভালো কাজে বাঁধা প্রদানের বিষয়টি বেশ ফলোয়াপ করে সংবাদ প্রকাশ করে বিভিন্ন গণমাধ্যম। যার ফলে বিষয়টি নিয়ে এলাকায় বেশ আলোচনা-সমালোচনা সৃষ্টি হয় এবং বাঁধা প্রদান কারীদের বিরুদ্ধে তীব্র নিন্দার ঝড় উঠে।

 

সে সময় এলাকাবাসী দাবি করেন, রাজনৈতিক বিভেদ বাদ দিয়ে জনস্বার্থের কাজে সহযোগিতা করা উচিত। তারা চাইছেন- যাত্রী ছাউনি নির্মাণ যেন বাঁধাহীনভাবে সম্পন্ন হয় এবং ভবিষ্যতে এমন উদ্যোগকে উৎসাহ দেওয়া হয়। চলমান কাজে প্রশাসনের নজরদারি ও প্রয়োজনীয় সহায়তার দাবিও করেন স্থানীয়রা।

 

এ বিষয়ে ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের সভাপতি হাজী মো. ইসরাফিল বলেন, যারা সাধারণ পথচারী আছে এই যাত্রী ছাউনি তাদের জন্য। তারা যেন রৌদ, বৃষ্টির এসে দাঁড়াতে পারেন। সে চিন্তা করে আমরা এখানে দুইটা যাত্রী ছাউনি করেছি। একটা মহিলাদের জন্য, অন্যটি পুরুষদের জন্য।

 

তিনি আরও বলেন, আমাদের এই রাস্তার যে পরিস্থিতি ছিল, যানজট, ফুটপাতে দোকান দিয়ে রাস্তা দখল, সবকিছু মিলিয়ে আমরা খুব সমস্যার ভেতরে যাতায়াত করতে ছিলাম। সেই কথা চিন্তা করে আমাদের ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাবের পক্ষ থেকে আমরা একটা উদ্যোগ নেই যে ভাদাইলের রাস্তাটি যানজট মুক্ত করব। সেই লক্ষ্যে আমাদের কাজ করা। বিভিন্ন জেলার মানুষ এখান দিয়ে যাতায়াত করে, তাদের এখানে দাঁড়ানোর কোন জায়গা নেই, বসার কোন জায়গা নেই। মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে দুটি যাত্রী ছাউনি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com