1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
তফসিল ঘোষণায় জামায়াতের প্রচার উপকরণ অপসারণ শুরু - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৩:১০|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

তফসিল ঘোষণায় জামায়াতের প্রচার উপকরণ অপসারণ শুরু

মাহিদুল ইসলাম ফরহাদ
  • Update Time : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৪ Time View

তফসিল ঘোষণায় জামায়াতের প্রচার উপকরণ অপসারণ শুরু

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা এবং সংশোধিত আরপিও অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সকল প্রচার উপকরণ অপসারণের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসরণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা আজ বাদ আসর থেকে তাদের পোস্টার–ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেছে।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার, বিলবোর্ড ও ফেস্টুন অপসারণের মাধ্যমে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

জেলা আমীর মাওলানা আবু জার গিফারী বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশকে সম্মান জানিয়ে এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের নির্দেশনায় আমরা এই অপসারণ কার্যক্রম শুরু করেছি। জেলার বিভিন্ন স্থানে থাকা সব প্রচার উপকরণ দ্রুত অপসারণে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”

অনুষ্ঠানে জেলা নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক আবুল হাসান, পৌর আমীর হাফেজ আব্দুল আলীম, সদর আমীরসহ জেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com