1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি ঘর - kalerparibartan
৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| বিকাল ৪:৪৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি ঘর

নিজস্ব প্রতিনিধি বীরগঞ্জ
  • Update Time : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ Time View

বীরগঞ্জের ভগীরপাড়ায় চুলার আগুনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল দুটি ঘর

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ১০নং মোহনপুর ইউনিয়নের ভগীরপাড়া গ্রামে চুলার অবশিষ্ট আগুন থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে স্থানীয় বাসিন্দা আব্দুল মালেকের দুটি ঘরসহ বাড়ির বিভিন্ন অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকাল আনুমানিক ৩টার দিকে আব্দুল মালেক বাড়ির কাজকর্ম শেষ করে পরিবারের সদস্যদের নিয়ে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা হন। তার চলে যাওয়ার প্রায় ২০ মিনিটের মধ্যেই রান্নাঘরের চুলার অবশিষ্ট আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে রান্নাঘর ও খড়িরঘরে।

আগুনের ধোঁয়া দেখতে পেয়ে প্রতিবেশী নুর আলম চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় বীরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে আব্দুল মালেক দ্রুত নিজ বাড়িতে ছুটে আসেন। তবে ততক্ষণে তার রান্নাঘর, খড়িরঘরসহ বাড়ির বিভিন্ন অংশ পুড়ে যায়। স্থানীয়রা জানান, আগুন আরও কিছুক্ষণ অব্যাহত থাকলে আব্দুল মালেকের সর্বস্ব পুড়ে যাওয়ার আশঙ্কা ছিল।

এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com