
হাদি হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের শাহবাগে অবরোধ।
জুলাই বিপ্লবী ও ভারতীয় আধিপত্যবাদবিরোধী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফের রাজধানীর শাহবাগ অবরোধ করেছে সংগঠনটি। শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে আসেন।
অবরোধে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের উপস্থিত থেকে শরিফ ওসমান হাদির হত্যার বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।
উল্লেখ্য, ভারতীয় আধিপত্যবাদবিরোধী জুলাই বিপ্লবী নেতা শরিফ ওসমান হাদিকে গত ১২ ডিসেম্বর ঢাকার একটি সড়কে প্রকাশ্যে গুলি করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখ ভারতে পালিয়ে যায়। ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা বলে জানিয়েছে পুলিশ।।