1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় সরকারি চাল ও আটা জব্দ : দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:০৪|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় সরকারি চাল ও আটা জব্দ : দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ২৪০ Time View

আশুলিয়ায় সরকারি চাল ও আটা জব্দ: দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা

​মো:সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)

আশুলিয়ায় সরকারি খাদ্য অধিদপ্তরের বিপুল পরিমাণ চাল ও আটা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নবীনগর এলাকার সেনা মার্কেটে পরিচালিত এই অভিযানে অবৈধভাবে সরকারি পণ্য মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​অভিযানের বিস্তারিত: জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) আশুলিয়া ইউনিটের গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নবীনগর সেনা মার্কেটের নিচতলায় দুটি মুদি দোকানে তল্লাশি চালায়।
​এ সময় ব্যবসায়ী সেকেন্দার আলীর দোকান থেকে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ১৫০ বস্তা সরকারি চাল এবং রফিকুল ইসলামের দোকান থেকে ৩২ বস্তা সরকারি আটা উদ্ধার করা হয়।
​দণ্ডাদেশ: সরকারি মালামাল অবৈধভাবে কেনাবেচা ও মজুত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে ব্যবসায়ী সেকেন্দার আলীকে ১ লাখ টাকা এবং রফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।
​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com