1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত পোলিং অফিসারের মৃত্যু - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ১১:২৬|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত পোলিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৭ Time View

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত পোলিং অফিসারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ভোটগ্রহণ চলাকালে দায়িত্ব পালনরত এক পোলিং অফিসার মারা গেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নজরুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে এ ঘটনা ঘটে।
মৃত ব্যক্তি মো. মুজাহিদুল ইসলাম (৪৮)। তিনি সরাইল উপজেলার হালুয়াপাড়া গ্রামের বাসিন্দা এবং মৃত গোলাম মওলার ছেলে।
কেন্দ্রে উপস্থিত প্রত্যক্ষদর্শী ও সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, সকাল থেকেই তিনি নিয়মিতভাবে দায়িত্ব পালন করছিলেন। ভোটগ্রহণ চলার মধ্যে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে সহকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ নিজাম উদ্দিন এশিয়া পোস্টকে বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে এটি স্ট্রোকজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে।
দায়িত্ব পালনরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে উপজেলা প্রশাসন ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com