1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় সেনাবাহিনীর তৎপরতায় কেন্দ্র দখলের পরিকল্পনা ব্যর্থ, আটক ১৩" - kalerparibartan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১০:২৫|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশুলিয়ায় সেনাবাহিনীর তৎপরতায় কেন্দ্র দখলের পরিকল্পনা ব্যর্থ, আটক ১৩”

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৫৬ Time View

আশুলিয়ায় সেনাবাহিনীর তৎপরতায় কেন্দ্র দখলের পরিকল্পনা ব্যর্থ, আটক ১৩

মো: সুজন আহমেদ – বিশেষ প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে দুইটি ভোটকেন্দ্র দখলের চেষ্টার অভিযোগে বিএনপির ১৩ নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী। পরে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে সেনাবাহিনীর একটি টহল দল ধামসোনা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নতুন নগর নিউ মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে অভিযান চালায়। সেখান থেকে ৯ জনকে আটক করা হয়

আটক ব্যক্তিরা হলেন—আব্দুর রহমান, মো. শাহজাহান বেপারী, মোহাম্মদ সরোয়ার, মো. জুলহাস উদ্দিন, মো. সুমন, মো. সুজন, মো. শাহিনুর ইসলাম, মো. সুমন ও মোহাম্মদ নুরুল ইসলাম। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, তারা সবাই বিএনপি মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর সমর্থক।

একই সময় ধামসোনা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নলাম ভোটকেন্দ্রেও পৃথক অভিযান চালানো হয়। সেখান থেকে আরও ৪ জনকে আটক করা হয়।তারা হলেন—মো. মন্টু মিয়া, মো. জুয়েল মিয়া, কবির হোসেন ও রাকিব হোসেন। তারাও একই প্রার্থীর সমর্থক বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই সায়মন শেখ জানান, সেনাবাহিনী আটক ১৩ জনকে রাতেই থানায় হস্তান্তর করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন। যাচাই-বাছাই শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com