1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে শিক্ষক সমিতির সংবর্ধনা - kalerparibartan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| সকাল ৮:২৬|
শিরোনামঃ
মাদক মামলার সাক্ষী হওয়ায়‌ প্রাণনাশের হুমকির অভিযোগ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় জামায়াতের দোয়া ও স্মরণ সমাবেশ ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: র‍্যাবের অভিযানে দ্বিতীয় আসামি জুয়েল গ্রেফতার আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি নারীকে জিম্মি করে পালানোর অভিযোগ ডিবি উত্তর কর্তৃক ১০০ পিস ইয়াবাসহ ০২ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার মনোহরদীতে ২ কেজি গাঁজা ও ৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ ধামরাইয়ের চিহ্নিত মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার গাজীপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন ৪৮ ঘণ্টার মধ্যে ১০ জেলায় বন্যার শঙ্কা: প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল সাভারে ১০০ পিস ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে শিক্ষক সমিতির সংবর্ধনা

রহিদুল ইসলাম (দিনাজপুর) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪০২ Time View

বীরগঞ্জে সংসদ সদস্য মনজুরুল ইসলামকে শিক্ষক সমিতির সংবর্ধনা

মোঃ রহিদুল ইসলাম দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ শিক্ষক সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু-কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠান শেষে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আহসান হাবীব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি-এর পরিচালক ও বিএনপি নেতা রেজওয়ানুল ইসলাম রিজু।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে নিজ নিজ মতামত তুলে ধরেন। আলোচনা শেষে প্রধান অতিথিকে শিক্ষক সমিতির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মনজুরুল ইসলাম মঞ্জু বলেন, “শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে শিক্ষকদের রাজনীতি থেকে দূরে থাকাই শ্রেয়। বীরগঞ্জ উপজেলার শিক্ষার প্রসার ও গুণগত মান বৃদ্ধির বিষয়ে সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে বীরগঞ্জের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ইফতারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com