1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়া পবনারটেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার স্বামী পলাতক - kalerparibartan
১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৯:৫২|
শিরোনামঃ
চট্টগ্রামে পৃথক অভিযানে বিদেশি মদ ও সাড়ে ১২ লাখ টাকার সিগারেট জব্দ কুমিল্লার দাউদ কান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ আহত ৬ রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু ওয়াসার শতকোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ টেন্ডার প্রক্রিয়া ঘিরে নানা প্রশ্ন নববর্ষে উন্নয়ন ও জনসেবার অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেন শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার আশুলিয়া জামগড়ায় নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন, জননিরাপত্তা নিশ্চিতকরণে বিশেষ গুরুত্ব আশুলিয়ায় ৩০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক বৃষ্টি উপেক্ষা করে কুয়াকাটায় পর্যটকদের উপচে পড়া ভিড় : উৎসবের আমেজে সৈকত জ্বালানি বাজারে বড় স্বস্তি : আমদানির অপেক্ষায় ১৭ কোটি ব্যারেল ইরানি তেল

আশুলিয়া পবনারটেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার স্বামী পলাতক

মোঃ সুজন আহমেদ
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৯৯ Time View

আশুলিয়া পবনারটেকে অন্তঃসত্ত্বা নারীর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

মে: সুজন আহমেদ

ঢাকার আশুলিয়া পবনারটেক এলাকায় ভাড়া বাসা থেকে রুমানা আক্তার রুমি নামে দুই মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের গলায় আঘাতের চিহ্ন ও হাতের কবজিতে কাটা চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের দাবি, তাকে হত্যা করে পালিয়েছে স্বামী। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।

নিহত রুমানা আক্তার রুমি (২০) স্বামী বিল্লালের সঙ্গে আশুলিয়ার পবনারটেক পূর্বপাড়া এলাকার হেলাল মাস্টারের বাড়িতে ভাড়া থেকে একটি চুলের টুপি তৈরির কারখানায় কাজ করতেন। প্রায় দুই বছর আগে তাদের বিবাহ হয় এবং দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। অভিযুক্ত বিল্লাল হোসেন (২৫) রংপুর জেলার পীরগাছা থানার তালুক ইসাদ এলাকার মো. ছালদার আলীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ জানান, পারিবারিক কলহের জেরে হত্যার পর পালিয়েছে স্বামী বিল্লাল। বিল্লালকে আটকের চেষ্টা চলছে, তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম সোহাগ বলেন, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com