
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শফিকুল ইসলাম সাগরের শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক | ঢাকা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট মানবাধিকার কর্মী শফিকুল ইসলাম সাগর। এক শুভেচ্ছা বার্তায় তিনি সকল মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
শফিকুল ইসলাম সাগর বলেন, “ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক। উৎসবের এই দিনে আমাদের অঙ্গীকার হোক অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো। সাম্য, মৈত্রী ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যেন একটি শান্তিপূর্ণ সমাজ গড়তে পারি।”
তিনি আরও উল্লেখ করেন, ঈদের শিক্ষা আমাদের ধৈর্য ও সহমর্মিতা শেখায়। হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে ভালোবাসা ও মানবাধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। পরিশেষে তিনি সবার নিরাপদ ও আনন্দময় ঈদ উদযাপন কামনা করেন।