1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু - kalerparibartan
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| রাত ৯:০৪|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৩২২ Time View

রমনার বটমূলে ছায়ানটের বর্ণিল বর্ষবরণ অনুষ্ঠান শুরু

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনার বটমূলে আজ সকালে শুরু হয়েছে ঐতিহ্যবাহী ছায়ানট-এর বর্ষবরণ অনুষ্ঠান। ভোর ৬টা ১৫ মিনিটে সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় এবারের পয়লা বৈশাখ উদযাপন।

অনুষ্ঠানের সূচনায় পরিবেশিত হয় “জাগো আলোক-লগনে” গানটি। এরপর একে একে গাওয়া হয় “এ কী সুগন্ধহিল্লোল বহিল” এবং “তোমার হাতের রাখীখানি বাঁধো আমার দখিন-হাতে”।

এই বছরের আয়োজনের মূল ভাবনা নির্ধারণ করা হয়েছে— “চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির”।

এবারের অনুষ্ঠানে মোট ২২টি গান পরিবেশিত হবে, যার মধ্যে ৮টি সম্মেলক এবং ১৪টি একক কণ্ঠের গান। পাশাপাশি থাকবে দুটি পাঠ। ছায়ানটের শিশু বিভাগসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, শিক্ষক ও বিশিষ্ট শিল্পী মিলিয়ে প্রায় ২০০ জন শিল্পী এতে অংশ নিচ্ছেন।

রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, লালন সাঁই, দ্বিজেন্দ্রলাল রায়, অজয় ভট্টাচার্য, আবদুল লতিফ ও জ্যোতিরিন্দ্র মৈত্রের গানসহ লোকসংগীতও পরিবেশিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৬৭ সাল থেকে রমনা বটমূল-এ পয়লা বৈশাখ উপলক্ষে বর্ষবরণ আয়োজন করে আসছে ছায়ানট। সময়ের সঙ্গে সঙ্গে এটি বাংলাদেশের সব ধর্ম ও বর্ণের মানুষের এক বৃহৎ সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়েছে, যা বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম প্রধান আয়োজন হিসেবে বিবেচিত।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com