1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| বিকাল ৪:৩৩|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৯৪ Time View

আশুলিয়ায় ডিবির সাঁড়াশি অভিযান ৪ কিশোর গ্যাং সদস্য গ্রেফতার।

​মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)

​আশুলিয়া, ঢাকা: ঢাকা জেলার আশুলিয়ায় গোয়েন্দা শাখা (ডিবি উত্তর) পুলিশের এক বিশেষ অভিযানে কিশোর গ্যাংয়ের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২১ এপ্রিল) রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের কঠোর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের সরাসরি তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহাদাৎ হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল বুধবার রাত সাড়ে ৮টার দিকে জামগড়া এলাকায় অবস্থান নেয় এবং এই চারজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মোঃ শিহাব (২০), গোলাম মোস্তফা নিশাত (২২), দীপক চন্দ্র সূত্রধর (১৯) এবং মোঃ আনিসুর রহমান (১৯)। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন এবং এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে দীপক চন্দ্র সূত্রধরের বিরুদ্ধে ইতিপূর্বেও একটি মামলা রয়েছে। বর্তমান অভিযানে গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-৬৫, তারিখ-১৪/০৪/২০২৬ খ্রি., ধারা ৩৯৯/৪০২ পেনাল কোড)।
​গ্রেফতারকৃতদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এলাকায় অপরাধ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে ডিবির এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com