
রাজধানীর কদমতলীতে ফোম কারখানায় ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট।রাজধানীর
রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বর্তমানে কাজ করছে।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ফায়ার সার্ভিসের কন্ট্রোলরুম থেকে এই অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে কদমতলীর ওই ফোম কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংবাদ পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নির্বাপণের কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনের তীব্রতা বিবেচনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে। জনাকীর্ণ এলাকা হওয়ায় আগুন যেন আশেপাশে ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে।
প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকে আছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কত, সে সম্পর্কে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।