
ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর জালে ৩ পেশাদার ছিনতাইকারী গ্রেফতার।
মো: সুজন আহমেদ (বিশেষ প্রতিনিধি)
ঢাকা জেলার সাভার মডেল থানাধীন নিউ মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।
শনিবার (২৩ মে) রাত ৯টা ৩০ মিনিটে ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শাহাদাৎ হোসেনসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃতরা হলেন—
১. জালাল (৪০)
২. মোঃ বাদশা মিয়া (২৭)
৩. মোঃ জাকির হোসেন (৩০)
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য হিসেবে বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল।
এছাড়া, ১ নম্বর আসামি জালালের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৩টি মামলা রয়েছে। অপরদিকে, জাকির হোসেনের বিরুদ্ধে ডাকাতি, চুরি ও মাদক সংক্রান্তসহ মোট ৩টি মামলা রয়েছে বলে জানা গেছে।
ধৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।