1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী - kalerparibartan
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| রবিবার| সন্ধ্যা ৭:০৫|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

কে.এম.সোহেল রানা
  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ২৬৩ Time View

​মানুষের যেকোনো বিপদে বিএনপি সরকার পাশে থাকবে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

​মানুষের যেকোনো দুর্যোগ ও বিপদে বিএনপি সরকার সব সময় জনগণের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

​বুধবার (২৭ মে) ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সাম্প্রতিক ভয়াবহ ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ, ঢেউটিন ও শুকনা খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।

​ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও মানবিক সহায়তা বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে এবং পুনর্বাসনে নানা যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন। জনগণের কল্যাণের কথা চিন্তা করে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ নানা ধরনের সুযোগ-সুবিধা মাঠপর্যায়ে বাস্তবায়ন করে যাচ্ছে।”

​এর আগে প্রতিমন্ত্রী আজ নান্দাইল উপজেলার খারুয়া ইউনিয়নের হাটশিরা এলাকায় ঝড়ে বিধ্বস্ত ও ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাথে সরাসরি কথা বলেন, তাদের সার্বিক খোঁজ-খবর নেন এবং গভীর সহানুভূতি প্রকাশ করে কুশল বিনিময় করেন। পরিদর্শন শেষেই তিনি তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারের পক্ষ থেকে এসব মানবিক সহায়তা সামগ্রী তুলে দেন।

​ত্রাণ বিতরণ ও পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির এবং খারুয়া ইউনিয়ন বিএনপি নেতা অলিউল্লাহ অলিসহ স্থানীয় দলীয় নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com