1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় মাদরাসা প্রাঙ্গণ থেকে ২ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার - kalerparibartan
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় মাদরাসা প্রাঙ্গণ থেকে ২ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১২৭ Time View

আশুলিয়ায় মাদরাসা প্রাঙ্গণ থেকে ২ রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার

ঢাকার আশুলিয়ায় একটি মাদরাসা প্রাঙ্গণের নির্মাণাধীন ওয়াশরুম থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব-৪। বুধবার (১৭ জুন) দুপুরে আশুলিয়া থানার শ্রীপুর গণকবাড়ী এলাকায় অবস্থিত তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল মাদরাসা প্রাঙ্গনে অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-৪ এর সিপিসি-২, নবীনগর ক্যাম্পের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মাদরাসা প্রাঙ্গণের অভিভাবকদের ওয়েটিং রুমের পাশের নির্মাণাধীন ওয়াশরুমে মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব্য মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় দুই সাক্ষীর উপস্থিতিতে ওয়াশরুমে তল্লাশি চালান।

তল্লাশির এক পর্যায়ে ওয়াশরুমের পূর্ব-দক্ষিণ কোণের টয়লেটের মেঝেতে কয়েকটি ইটের নিচে একটি ছেঁড়া হলুদ রঙের শপিং ব্যাগের ভেতর থেকে সবুজ পলিথিনে মোড়ানো অবস্থায় একটি রিভলবার এবং দুই রাউন্ড ২২ বোরের গুলিসদৃশ বস্তু উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত রিভলবারটির ব্যারেল, আট চেম্বারবিশিষ্ট সিলিন্ডার, ট্রিগার, ট্রিগার গার্ড ও হ্যামার অক্ষত রয়েছে। অস্ত্রটির গায়ে ইংরেজিতে ‘MADE IN PAKISTAN’ লেখা খোদাই করা রয়েছে। উদ্ধার হওয়া গুলির পেছনেও ইংরেজি অক্ষর ‘T’ খোদাই করা ছিল।

র‌্যাব-৪, সিপিসি-২ এর এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলি জব্দ করে প্রয়োজনীয় জব্দতালিকা প্রস্তুত করা হয়। পরে উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর আরমান হোসেন হৃদয় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি রিভলবার ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের উৎস এবং কারা এটি সেখানে রেখে গেছে তা উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় অস্ত্র আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com