1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক - kalerparibartan
১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| সোমবার| বিকাল ৫:৫০|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

মোঃ সুজন আহমেদ
  • Update Time : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ১৮৩ Time View

আশুলিয়ায় ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারি আটক

ঢাকার আশুলিয়ায় পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ পাঁচ পেশাদার মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়। রবিবার (২১ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের সার্বিক দিকনির্দেশনা এবং আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পৃথক স্থান থেকে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়।

প্রথম অভিযানে শনিবার (২০ জুন) রাত ৯টা ৫ মিনিটে আশুলিয়ার নিরিবিলি হাউজিং এলাকার স্বপ্ন বিলাসের সামনে অভিযান চালিয়ে মো. বাদশা মিয়া (৩৭) ও মো. হাসান আলীকে (৪০) আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার দুর্গাপুর এলাকার মিনহাজ সরকার মার্কেট ও ওয়াজুদ্দিন সুপার মার্কেটের মাঝামাঝি স্থানে অভিযান চালিয়ে মো. সোহেল রানা (২৮) ও মো. জুয়েল রানাকে (২৯) আটক করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপর এক অভিযানে রবিবার (২১ জুন) রাত ১টার দিকে আশুলিয়ার চারাবাগ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. বিল্লাল শেখকে (৩০) আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমুক্ত ও নিরাপদ সমাজ গঠনে আমরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com