1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ২:৫২|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

মোঃ সুজন আহমেদ
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৭৩ Time View

আশুলিয়ায় পুলিশের বিশেষ অভিযান: হেরোইন গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার।

মো: সুজন আহমেদ , বিশেষ প্রতিনিধি:
ঢাকার আশুলিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে হেরোইন, গাঁজা ও ইয়াবাসহ তিন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক অভিযানে তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন, ২৫ গ্রাম গাঁজা এবং ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৯ জুন) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রোববার রাতে পানধোয়া এলাকায় অভিযান চালিয়ে লিটন মিয়া (৪০) ও মীর নাজমুল ইসলামকে (২৯) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ২০ পুরিয়া হেরোইন ও ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়া সোমবার ভোরে জিরানী বাজার এলাকায় আরেকটি অভিযানে মো. ইমরানকে (৩০) গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদক জব্দ করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “মাদকমুক্ত ও নিরাপদ আশুলিয়া গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।” তিনি জানান, মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com