
সাভারে ডিবির অভিযান: ৬০ পিস ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
কে. এম. সোহেল হাওলাদার
____________________________________________
ঢাকা জেলার সাভারে ডিবি পুলিশের (উত্তর) পৃথক বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মোস্তফা (৫০) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ৫ই জুলাই, ২০২৬ খ্রিষ্টাব্দ রোববার রাত ১১:০০ ঘটিকায় সাভার মডেল থানাধীন হেমায়েতপুর নতুনপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিবি সূত্র জানায়, ঢাকা জেলার পুলিশ সুপার জনাব শামীমা পারভিনের নির্দেশনায় এবং ঢাকা জেলা উত্তর ডিবি-র অফিসার ইনচার্জ জনাব সাইদুল ইসলামের নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডিবি-র এসআই (নিঃ) মো. জুয়েল মিয়া ও সংগীয় ফোর্স হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. মোস্তফাকে আটক করেন।
গ্রেপ্তারকৃত আসামির পরিচয়:
মো. মোস্তফা (৫০), পিতা- মৃত আ. লতিফ, মাতা- জায়েদা খাতুন। তিনি সাভার মডেল থানার হেমায়েতপুর নতুনপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা।
আটকের সময় আসামির হেফাজত থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক ওজন ৬ গ্রাম এবং বাজারমূল্য প্রায় ১৮,০০০ (আঠারো হাজার) টাকা। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মোস্তফা একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে পূর্বেও ১টি মাদক মামলা রয়েছে।
এই ঘটনার পর ধৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা রুজু করা হয়েছে এবং আজ (৬ই জুলাই) তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।