1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. Kalerporibarton@gmail.com : kalerparibartan :
শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার অপরাধ স্বীকার - kalerparibartan
১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| শনিবার| দুপুর ১:৪২|
শিরোনামঃ
সোনারগাঁয়ে সাঁড়াশি অভিযান: মাদক, জুয়া ও ডাকাতি মামলায় আটক ১৯ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের আংশিক উদ্বোধন খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী: আবেগ ও নতুন অধ্যায়ের সূচনা সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে সারা দেশে কঠোর ব্যবস্থার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গাজীপুর সাফারি পার্কে কর্মী-দর্শনার্থী সংঘর্ষ, নারীসহ আহত ৬: আউটসোর্সিং কর্মী বরখাস্ত বিলে গোসল করতে নেমে স্রোতে নিখোঁজ, দীর্ঘ সন্ধানের পর যুবকের নিথর দেহ উদ্ধার গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন ৫ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আশুলিয়ায় শিশু তাসিন হত্যা : নেপথ্যে ব্যক্তিগত আক্রোশ শ্রীপুরে পোল্ট্রি খাদ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে খামারিদের মহাসড়ক অবরোধ রাষ্ট্রপতির শপথে নতুন অধ্যায় বঙ্গভবনে মির্জা ফখরুল

শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার অপরাধ স্বীকার

শাহজাদপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ১৭৬ Time View

শাহজাদপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘাতক স্বামী গ্রেপ্তার অপরাধ স্বীকার।

​শাহজাদপুর প্রতিনিধি (সিরাজগঞ্জ)

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে মিম আক্তার (১৮) নামের এক তরুণী গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ঘাতক স্বামী মো. রাসেলকে (২০) রাতেই গ্রেপ্তার করেছে শাহজাদপুর থানা পুলিশ।

​বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার গাড়াদহ ইউনিয়নের মশিপুর গ্রামে এই নির্মম ঘটনাটি ঘটে।
​নিহত মিম আক্তার মশিপুর গ্রামের আব্দুল আলিমের মেয়ে। অন্যদিকে গ্রেপ্তারকৃত ঘাতক স্বামী মো. রাসেল একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।

​পারিবারিক সূত্র ও পুলিশ জানায়, মিম আক্তার ও রাসেলের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে প্রায় দেড় বছর আগে পারিবারিকভাবে তাদের ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। তবে বিয়ের কিছুদিন পর থেকেই তাদের দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় এবং প্রায়ই বিভিন্ন পারিবারিক বিষয়ে কলহ ও বিবাদ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে ঘরের ভেতর কথা-কাটাকাটির একপর্যায়ে রাসেল ক্ষিপ্ত হয়ে মিমকে শ্বাসরোধ করে হত্যা করেন।

​শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ডটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সংবাদ পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাতেই নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্ত স্বামী রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।”

​ওসি আরও জানান, “পুলিশি হেফাজতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী রাসেল নিজের স্ত্রীকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এই ঘটনায় নিহতের বাবা আব্দুল আলিম বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025               Themes By Create BDITWork.com